ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের ৭ দিনের রিমান্ড আবেদন

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের ৭ দিনের রিমান্ড আবেদন

সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, রাকিবুল হাসানকে রিমান্ডে নেওয়ার আবেদনের ওপর শুনানি হবে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালতে।

পুলিশের অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার সঙ্গে রাকিবুল হাসান জড়িত। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় পুলিশ বাদী হয়ে রাষ্ট্রদ্রোহের মামলা করে।

পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।