এশিয়ান গেমসে ১০০ মিটারের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর
সংগৃহীত ছবি
এশিয়ান গেমসে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে যোগ্যতা অর্জন করে চমক দেখিয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হিট-৫ এই দৌড়বিদ ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ স্থান অর্জন করেন।
সামগ্রিকভাবে ২২তম দ্রুততম অ্যাথলেট হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন।
পুরুষদের ১০০ মিটার স্প্রিন্ট ২৪ জন সেমিফাইনালিস্ট জায়গা করে নিয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তিনি সেমিফাইনালের তিনটি হিটের একটিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে ২০২৩ সালের হ্যাংঝু এশিয়ান গেমসেও তিনি সেমিফাইনালে খেলেছিলেন।
সেমিফাইনালে তিনটি হিটে ৯ জন করে মোট ২৭ জন অ্যাথলেট প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতি হিট থেকে শীর্ষ দুজন করে মোট ছয়জন সরাসরি ফাইনালে উঠবেন। বাকি অ্যাথলেটদের মধ্য থেকে সবচেয়ে কম সময় নেওয়া আরও দুজন পাবেন ফাইনালের টিকিট।