ফ্রান্সে পুনর্নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত তালহাকে সংবর্ধনা
সংগৃহীত
ফ্রান্সে চুক্তিভিত্তিক পুনর্নিয়োগ পাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম. তালহাকে সংবর্ধনা দিয়েছেন ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা।
বুধবার সন্ধ্যায় প্যারিসে বাংলাদেশ দূতাবাসের হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়।
এর আগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক ও প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
বক্তারা রাষ্ট্রদূত তালহাকে পুনর্নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানান।
একই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত তালহা সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দূতাবাসের যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।