গোবিন্দগঞ্জে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩

গোবিন্দগঞ্জে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩

প্রতিকি ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে এজাহার দায়েরসহ মূর্তি ও আসামিদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক।

তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার শাখাহার ইউনিয়নের দইহারা গ্রামে অভিযান চালিয়ে মূর্তিগুলো উদ্ধারসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার দইহারা এলাকার আরিফ হোসেনের ছেলে আলিপ হোসেন (২২) ও বুরুজ মিয়ার স্ত্রী সরজিনা আক্তার (৩০) এবং একই উপজেলার প-িতপুর জিড়াই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে এনামুল হক (৫০)। এসময় ৮ থেকে ১০ জন পালিয়ে গেছে যায়।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার দইহারা গ্রামে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) ও পুলিশ একটি যৌথ অভিযান পরিচালনা করে।

এসময় কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়।

এরমধ্যে একটি বিষ্ণু মূর্তি যার ওজন ১৬ কেজি ৮৭ কেজি যার মূল্য ১৬ লাখ ৮৭ হাজার টাকা। অপরটি কষ্টিপাথর সদৃশ বস্তুর ওজন ১১৯ কেজি যার বাজার মূল্য ১ কোটি ১৯ লাখ টাকা।

পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।