রাশিয়ার উপকূলে মাছ ধরার জাহাজে আগুন, ২৫ নাবিক উদ্ধার
সংগৃহীত ছবি
রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের উপকূলে অগ্নিকাণ্ডের শিকার একটি মাছ ধরার জাহাজ থেকে ২৫ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত ট্রায়াম্ফ নামের জাহাজটিতে আগুন ধরে গেলে তা থেকে নাবিকদের একটি উদ্ধারকারী জাহাজে তুলে নেওয়া হয়। আগুনে পুড়ে বা ধোঁয়ায় আক্রান্ত হয়ে জাহাজের অন্তত ৭ জন নাবিক আহত হয়েছেন।
উদ্ধার করা সব নাবিককে পেত্রোপাভলভস্ক-কামচাটস্কি বন্দরে নিরাপদে নিয়ে আসা হয়েছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে রুশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।