মোংলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মোংলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রতিকি ছবি

 

বাগেরহাটের মোংলা উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরণের শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাঙালি ফাউন্ডেশন। শনিবার দুপুরে পৌর শহরের মাদ্রাসা রোডের চালনা বন্দর ফাজিল মাদ্রাসা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনিরুজ্জামান। 

এ সময় তিনি ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, রং পেন্সিল, রোলার, টিফিন বক্স, পানির বোতল ও ব্যাগ বিতরণ করেন। অনুষ্ঠানে ফাউন্ডেশনের (ঢাকা) অন্যান্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। 

আইনজীবী মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম রাষ্ট্রের আর্থিক সহায়তায় পরিচালিত হয়ে আসছে বাঙালি ফাউন্ডেশন। ২০২৪ সাল থেকে সারাদেশে মানবতায় সেবায় কাজ করছে এ ফাউন্ডেশন।