কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিকি ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে মারিয়া নামে ১১ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

সবার অগোচরে শিশুটি পুকুরে পড়ে যায়। অনেক খোঁজা খুঁজির পর উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত মারিয়া ওই গ্রামের মুসা প্যাদার মেয়ে বলে জানা গেছে।