৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল

৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল

ছবি: সংগৃহীত

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্যা ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি ৩০ জুন ২০২৬ সমাপ্ত হিসাব বছরের জন্য ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ দেওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৫ টাকা ৪৩ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল ২০ টাকা ২৭ পয়সা।

গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ৩৭ টাকা ৯৫ পয়সা। আগের বছর যা ছিল ২৩ টাকা ১৬ পয়সা।

৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১৪৪ টাকা ৫৬ পয়সা।

আগামী ২৩ নভেম্বর সকাল সাড়ে ৯টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।