বিয়ানীবাজারে ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি এমরান

বিয়ানীবাজারে ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি এমরান

ছবি: সংগৃহীত

সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বিয়ানীবাজারে ‘পরিদর্শন কক্ষ’ চালু করেছেন। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিষয় সরাসরি জনপ্রতিনিধির কাছে তুলে ধরার সুযোগ দিতে এ কক্ষ চালু করা হয়েছে।

বুধবার দুপুরে বিয়ানীবাজার উপজেলা পরিষদ ভবনের নিচতলায় কক্ষটির উদ্বোধন করেন এমরান আহমদ চৌধুরী। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে এমরান আহমদ চৌধুরী বলেন, তৃণমূল মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে তারা কাজ করছেন। পরিদর্শন কক্ষের মাধ্যমে সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিষয়ে জনপ্রতিনিধির সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। এটি স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে যোগাযোগের সেতু হিসেবে কাজ করবে।

এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় অংশ নেন এমরান আহমদ চৌধুরী। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, যানজটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।