সিএসই-৫০ সূচকের কোম্পানিগুলো সমন্বয়

সিএসই-৫০ সূচকের কোম্পানিগুলো সমন্বয়

ফাইল ছবি

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর সিএসই-৫০ সূচকের কোম্পানিগুলো সমন্বয় করা হয়েছে। এতে নতুন ৭টি কোম্পানি যোগ হয়েছে। আগের ৭টি কোম্পানি এই সূচক থেকে বাদ পড়েছে। নতুন সমন্বয় হওয়ার বিষয়টি আগামী ১১ অক্টোবর থেকে কার্যকর হবে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৫০ সূচক চূড়ান্ত করা হয়েছে।

সিএসই-৫০ সূচকে নতুন করে যোগ হওয়া কোম্পানিগুলো হলো- বিএসআরএম স্টিলস লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ঢাকা ব্যাংক পিএলসি, ফাইন ফুডস লিমিটেড, হাইডেলবার্গ মেটেরিয়ালস বিডি পিএলসি, তৌফিকা ফুডস এন্ড লভেলো আইসক্রিম পিএলসি এবং দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি।

সূচক থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হলো- আল-আরাফাহ ইসলামি ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, ওয়ান ব্যাংক পিএলসি, দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক পিএলসি ।

নতুন যোগ হওয়া কোম্পানিগুলোসহ সিএসইর ৫০ সূচকের কোম্পানিগুলো হলো- এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, ব্যাংক এশিয়া, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোট কোম্পানি, বিকন ফার্মাসিউটিক্যালস, বার্জার পেইন্টস বাংলাদেশ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক, ব্রিটিশ অ্যামেরিকান ট্যোবাকো বাংলাদেশ, বিএসআরএম স্টিলস, সিটি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, ঢাকা ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ফাইন ফুডস, জিপিএইচ ইস্পাত, গ্রামীণফোন, হাইডেলবার্গ মেটেরিয়ালস বিডি, আইডিএলসি ফাইন্যান্স, যমুনা ব্যাংক, যমুনা অয়েল, খান ব্রাদার্স, কোহিনূর কেমিক্যাল।

এ ছাড়াও আরো যুক্ত হয়েছে লাফার্জ হোলসিম, লংকাবাংলা ফাইন্যান্স, মারিকো বাংলাদেশ, মেঘনা পেট্রোলিয়াম, এমজেএল বাংলাদেশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পদ্মা ওয়েল, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, রবি আজিয়াটা, শাহজালাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস্, সামিট পাওয়ার, তৌফিকা ফুডস এন্ড লভেলো আইসক্রিম, একমি ল্যাবরেটরিজ, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস, ট্রাস্ট ব্যাংক, ইউনিক হোটেল, ইউনাইটেড পাওয়ার, উত্তরা ব্যাংক এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।

উল্লেখ্য, সিএসই-৫০ সূচকে অর্ন্তভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের প্রায় ৭৬ দশমিক ৪০ শতাংশ, ফ্রি-ফ্লোট বাজার মূলধন সকল নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা ৭২ দশমিক ৫৭ শতাংশ এবং সকল নিবন্ধিত কোম্পানিগুলোর গত ৬ মাসের (৩০ জুন, ২০২৬ পর্যন্ত) অ্যাভারেজ ডেইলি টার্নওভার হল ৫৩ দশমিক ৭২ শতাংশ।