এশিয়ান গেমস থেকে বিদায় বাংলাদেশ, ফাইনালে পাকিস্তান

এশিয়ান গেমস থেকে বিদায় বাংলাদেশ, ফাইনালে পাকিস্তান

সংগৃহীত

এশিয়ান গেমসের ফাইনালে যাওয়া হলো না বাংলাদেশের। পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে বিদায় নিয়েছে টাইগররা। ১১২ রানের লক্ষ্য ৬ উইকেট হাতে রেখেই টপকে গেছে পাকিস্তান।

৫৩ রানে পাকিস্তানের ৪ উইকেট তুলে নিলেও হাসান নওয়াজ ও আব্দুল সামাদের অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটিতে ফাইনালে পৌঁছে গেছে পাকিস্তান। হাসান ২৭ ও সামাদ ৩০ রানে অপরাজিত ছিলেন। পাকিস্তানকে ৯ বল আগে জয় এনে দিয়েছেন তারা।

অধিনায়ক সাহিবজাদা ফারহান ১ রানের বেশি করতে পারেননি। মাহেদি হাসানের বলে ক্যাচ দেন হৃদয়কে। ৬ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। এরপর মাজ সাদাকাতও হৃদয়কে ক্যাচ দেন নাসুমের বলে। ১৫ রানে তিনি ফিরলে ১৬ রানে দ্বিতীয় উইকেটের পতন হয়।

মোস্তাফিজুর রহমানের বলে সাইম আইয়ুব ২১ রান করে বিদায় নেন তামিমকে ক্যাচ দিয়ে। ৩৮ রানে ৩ উইকেট তুলে নিয়ে স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ। ফাইনালে খেলার স্বপ্নটা আরও বড় হয় যখন উসমান খানকে রিশাদ আউট করেন নাসুমের ক্যাচ বানিয়ে। ১৪ রানে তিনি ফিরলে ৫৩ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান।

কিন্তু বাংলাদেশের স্বপ্ন শেষ করে দেন হাসান নওয়াজ ও আব্দুল সামাদ অবিচ্ছিন্ন ৫৩ রানের জুটি গড়ে।

এর আগে, বৃষ্টি না থাকলেও দেরিতে মাঠে গড়ায় এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে বাংলাদেশের খেলা। ম্যাচ কমে আসে ১৩ ওভারে। সেমিফাইনালে ব্যাট হাতে তাওহিদ হৃদয়ের ৪২ রানে ভর করে ৭ উইকেটে রানের ১১১ সংগ্রহ দাঁড় করায় লিটন কুমার দাসের দল।