পাঁচ ধারাবাহিকে ফরহাদ লিমন

পাঁচ ধারাবাহিকে ফরহাদ লিমন

ছবি: সংগৃহীত

মঞ্চে হাত পাকিয়ে নাটক-ওটিটি-টেলিভিশনে যে শিল্পীরা নিয়মিত কাজ করছেন তাদের একজন ফরহাদ লিমন। চরিত্রাভিনেতা হিসেবে সুপরিচিত তিনি। বর্তমানে ব্যস্ত পাঁচ ধারাবাহিক নিয়ে।

ফরহাদ লিমন জানান, ‘এই ঘর এই সংসার’ নামের একটি ধারাবাহিকে কাজ করছেন তিনি। এর পরিচালক সহীদ উন নবী। জয় সরকারের পরিচালনায় ধারাবাহিক ‘নিয়তির বিচারে’ও আছেন তিনি। ‘ভুলের মাশুল’ নামের আরও এক সিরিয়ালে অভিনয় করছেন ফরহাদ লিমন। এর নির্মাতা লিমন আহমেদ। 
হাসিব হোসেন রাখির ধারাবাহিক ‘মায়া’-এ আছেন ফরহাদ লিমন। এছাড়া ‘ফাঁকা আওয়াজ’ ধারাবাহিকে কাজ করছেন এ অভিনেতা। ‘ফাকা আওয়াজে’র পরিচালক মাইদুল রাকিব। 

ধারাবাহিকের বাইরে নির্মাতা মহিদুল মহিম, ফজলুল সেলিম, আদিত্য জনি, মাইদুল রাকিব, মাহমুদুর রহমান হিমি, জুলফিকার ইসলাম শিশির, মিজানুর রহমান লাবু, তাইফুর জাহান আশিক, সম্রাট জাহাঙ্গীর প্রমুখের এওকগুচ্ছ একক নাটকে কাজ করছেন এ অভিনেতা। 

নাটকে ব্যস্ত হয়ে পড়লেও ফরহাদ লিমন সরে যাননি মঞ্চ থেকে। নাট্যদল পালাকারের সদস্য তিনি। ‘ডাকঘর’, ‘হাজার চুরাশি’, ‘উজানে মৃত্যু’সহ দলটির বিভিন্ন নাটকে নিয়মিত অংশ নিচ্ছেন তিনি। এছাড়া সম্প্রতি আফরান নিশোর সঙ্গে একটি বিজ্ঞাপনেও দেখা যাচ্ছে এ অভিনেতাকে।