উৎপাদনে ফিরেছে সিভিও পেট্রোকেমিক্যাল

উৎপাদনে ফিরেছে সিভিও পেট্রোকেমিক্যাল

ফাইল ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড রক্ষণাবেক্ষণ কাজ শেষে উৎপাদনে ফিরছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে কোম্পানিটির কারখানার নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সিভিও পেট্রোকেমিক্যাল কারখানার রক্ষণাবেক্ষণ কাজ ৩০ সেপ্টেম্বর সফলভাবে সম্পন্ন হয়েছে। রক্ষণাবেক্ষণ কার্যক্রম শেষ হওয়ায় কারখানাটি পুনরায় চালু করে নিয়মিত পরিচালন কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

গত ৭ সেপ্টেম্বর সিভিও পেট্রোকেমিক্যাল জানিয়েছিল, কারখানায় জরুরি রক্ষণাবেক্ষণের প্রয়োজন হওয়ায় সাময়িকভাবে উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণ কাজ শেষ করার পর নিয়মিত কার্যক্রম শুরু করবে বলে জানায় কোম্পানিটি।  সে অনুযায়ী আজ ১ অক্টোবর থেকে কারখানার নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির কার্যক্রমের মধ্যে রয়েছে পেট্রোলিয়ামজাত পণ্য পরিশোধন ও সংশ্লিষ্ট উৎপাদন কার্যক্রম। এখন থেকে কোম্পানির তাদের নিয়মিত পরিচালন কার্যক্রম চলবে বলে জানায় প্রতিষ্ঠানটি।