বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত প্রধান ফটকের উদ্বোধন
ছবি: সংগৃহীত
বগুড়া সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডে অবস্থিত সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটকের উদ্বোধন উদ্বোধন করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন।
উদ্বোধনের সময় এমপি বলেন, দীর্ঘদিনের ঐতিহ্য ও শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বিদ্যালয়টি। শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন ও সরকারি করণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম, শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজার রহমান বিদুৎ, শাজাহানপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আশিক ইকবাল, বগুড়া শহর স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক হোসেন আলী, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সদস্য সচিব সোহাগ হোসেন, সহকারি শিক্ষক আব্দুস সামাদ, হযরত আলী, খালেদ মাহমুদ প্রমুখ।