বিশ্ব শিক্ষক দিবসে মেহেরপুরে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব শিক্ষক দিবসে মেহেরপুরে র‌্যালি ও আলোচনা সভা

ছবি: সংগৃহীত

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মেহেরপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মেহেরপুর পাবলিক লাইব্রেরি চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। র‌্যলি শেষে মেহেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক শিল্পী রানী রায় সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. তোজাম্মেল হোসেন। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম।

অতিরিক্ত জেলা প্রশাসক পার্থপ্রতিম শীলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা শিক্ষক সমিতির সভাপতি ও কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সোলাইমান শেখ এবং সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সদর উপজেলা সভাপতি এস এম শফিকুল ইসলাম মিন্টু প্রমুখ।