খুরুশিয়া দ্বারিকোপ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহবুব আলম

খুরুশিয়া দ্বারিকোপ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহবুব আলম

মো. মাহবুব আলম

রাঙ্গুনিয়া উপজেলার খুরুশিয়া দ্বারিকোপ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহবুব আলম।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে বিদ্যালয়টির এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) জারি করা আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট পরিপত্র এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম প্রবিধানমালা-২০২৪-এর প্রবিধান ৬৪ অনুযায়ী এডহক কমিটি গঠন করা হয়।

অনুমোদিত কমিটিতে মো. মাহবুব আলমকে সভাপতি, মোহাম্মদ আলী নাঈমীকে শিক্ষক প্রতিনিধি সদস্য মো. কামাল উদ্দীনকে অভিভাবক প্রতিনিধি সদস্য এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব করা হয়েছে।

দায়িত্ব পাওয়ার পর নবনিযুক্ত সভাপতি মো. মাহবুব আলম বলেন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও মানসম্মত করতে সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চান। সেইসঙ্গে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সমন্বয়ে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, বিদ্যালয়ের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করাই হবে তার প্রধান লক্ষ্য।

বোর্ডের অনুমোদন অনুযায়ী নবগঠিত এডহক কমিটি আগামী ছয় মাস বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে।