রাঙামাটি বাজার চৌধুরী অ্যাসোসিয়েশনের যাত্রা শুর
ছবি: সংগৃহীত
রাঙামাটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাজার চৌধুরী অ্যাসোসিয়েশন। সম্প্রতি রাঙামাটি চেম্বার অব কমার্সের সম্মেলন কক্ষে সংগঠনটির উদ্যোগে এক বিশেষে সভার মাধ্যমে এ সংগঠনটির কমিটি ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।
রাঙামাটি বাজার চৌধুরী অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মাইনীমুখ বাজারের চৌধুরী দেব কুমার চাকমা ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন আপার রাঙামাটির বাজারের চৌধূরী মো. মোস্তফা কামাল উদ্দিন।
এছাড়া, ওয়াজ্ঞা বাজারের চৌধুরী মো. রিয়াদুল আলম রনি (সহ-সভাপতি), রাজস্থলী বাজার বাজারের চৌধুরী শাক্যমিত্র তংঞ্চঙ্গ্যা (যুগ্ম-সাধারণ সম্পাদক)। কাচালং বাজারের চৌধুরী মো. মাহমুদুল হাসান মানিক (অর্থ বিষয়ক সম্পাদক) হিসেবে নির্বাচিত হন।
এছাড়া, করল্যাছড়ি বাজারের চৌধুরী কিশোর চাকমা, নানিয়ারচর বাজারের চৌধুরী রয়েল দেওয়ান ও কাপ্তাই নতুন বাজারের চৌধুরী আব্দুল্লাহ আল নোমান সাংগঠনিক সম্পাদক ও চাইল্যাতলী বাজারের চৌধুরী মো. বেলাল উদ্দিন প্রচার ও প্রকাশনা সম্পাদক, বেতছড়ি বাজারের চৌধুরী অমর বিকাশ চাকমাকে সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ও কাকড়াছড়ি বাজারের চৌধুরী উয়েমং চৌধুরী দপ্তর সম্পাদক, কাউখালি বাজারের চৌধুরী ইন্দিরানী চৌধুরকে মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়।
এছাড়া মাহিল্যা বাজারের চৌধুরী ফজলুল করিম ও আমতলী বাজারের চৌধুরী আনোয়ার হোসেনকে কার্যকরী কমিটির সদস্য করা হয়।