সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

সংগৃহীত

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তির আর্থিক সহায়তা ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। 

শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন।

জেলা তথ্য অফিসার জাহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিচালক (প্রশাসন ও অর্থ) এ. বি. এম. রফিকুল ইসলাম, জেলা যাচাই-বাছাই কমিটির সদস্য সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, নাগরিক নেতা আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক আব্দুল বারী ও নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি।

এসময় সেখানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সরকার সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির অগ্রগতিতে ভূমিকা রাখছেন। সাংবাদিকরা সমাজের আয়না ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। দেশ ও জাতির কল্যাণে তাদের এই বস্তুনিষ্ঠ লেখনী অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে চিকিৎসা সহায়তা ও আর্থিক অসচ্ছলতা বিবেচনায় মোট ১৭ জন সাংবাদিকের হাতে ৭ লক্ষ ৯০ হাজার অনুদানের চেক তুলে দেয়া হয়। এরমধ্যে ১০ জনের হাতে ৫০ হাজার টাকার এবং ৬ জনের হাতে ৪০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।