কক্সবাজার-টেকনাফ সড়কে দুর্ঘটনায় চালকসহ নিহত ২, আহত ৪

কক্সবাজার-টেকনাফ সড়কে দুর্ঘটনায় চালকসহ নিহত ২, আহত ৪

ফাইল ছবি

কক্সবাজার-টেকনাফ সড়কের টেকনাফের হোয়াইক্যংয়ের কেরুনতলী এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে কেরুনতলী সংলগ্ন হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রামুর চেইন্দা খন্দকার পাড়ার কেফায়েত উল্লাহর ছেলে এনায়েত উল্লাহ এবং শিবগঞ্জের পণ্ডিত পাড়ার মৃত রুহুল আমিনের ছেলে সজীব।

স্থানীয় বাসিন্দা রেজাউল করিম জানান, কক্সবাজারগামী একটি মিনি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক এনায়েত উল্লাহ নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সজীব নামে এক যাত্রীর মৃত্যু হয়।

তিনি আরও জানান, অটোরিকশাটি নিজ লেন দিয়ে চলছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা মিনি পিকআপটি অটোরিকশার লেনে ঢুকে সামনের দিক থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা ভেতরে আটকে পড়েন। তাঁদের উদ্ধার করতে বেগ পেতে হয়।

হোয়াইক্যং হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সজীব জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হন। আহত পাঁচ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সজীব নামে আরও একজন মারা যান।

তিনি আরও জানান, নিহত ব্যক্তিদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। এ ঘটনায় পিকআপের চালককে আটক করা হয়েছে