ভিসির সঙ্গে ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন'র মতবিনিময়
ছবি: প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যের সঙ্গে বিএনপি সমর্থিত 'ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন'-এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. এমতাজ হোসেন৷ ট্রেজারার প্রফেসর ড. ইদ্রিস আলী ও রেজিস্ট্রার প্রফেসর ড. আতিকুর রহমান। এসময় এলামনাই এসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ শিপন ও সাধারণ সম্পাদক ড. মিজানুর রহমানের নেতৃত্বে শতাধিক অ্যালামনাই প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়া শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সাধারণ সম্পাদক রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসনের পাশে থেকে আন্তরিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের কল্যাণে অ্যালামনাই অ্যাসোসিয়েশন সবসময় পাশে থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায় কার্যকর ভূমিকা রাখবে বলে প্রতিশ্রুতি দেন।
এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এর আগে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে কর্মকর্তা সমিতি, জিয়া পরিষদের কর্মকর্তা ইউনিট, জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম এবং সহায়ক, সাধারণ ও টেকনিক্যাল সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন তারা। পরে শিক্ষক সংগঠন ইউট্যাব ও জিয়া পরিষদের শিক্ষক ইউনিটের সঙ্গে, দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় এবং সাংবাদিক সমিতি, প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।