গাইবান্ধায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
প্রতিকি ছবি
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ হাফিজুর রহমান (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হাফিজুর রহমান কুড়িগ্রামের চিলমারী উপজেলার শরীফের হাট ব্যাপারীপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১২ অক্টোবর) রাতে সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হরিপুর-চিলমারী মওলানা ভাসানী তিস্তা সেতুর উত্তরে মডেল ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা জব্দ করা হয়।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ওসি সেলিম রেজা বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আসামিকে আদালতে সোপর্দ হয়েছে।