নারায়ণগঞ্জে বাসচাপায় নিরাপত্তাকর্মী নিহত
ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি বাসের চাপায় আবুল বাশার (৫৫) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) লাঙ্গলবন্দ এলাকার পাম্পের সামনে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল বাশার কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর এলাকার আবু সালেহ চান মিয়ার ছেলে। তিনি প্রায় এক বছর ধরে লাঙ্গলবন্দের পাম্পে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন।
সেই সাথে পরিবার নিয়ে বন্দরের মদনপুর এলাকায় বসবাস করে আসছিলেন।
কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট আল মামুন বলেন, মহাসড়ক পারাপারের সময় একটি বাস আবুল বাশারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।