রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৮১৩ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৮১৩ মামলা

ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৮১৩টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১১টি বাস, একটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেলসহ মোট ১৩৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ১৮টি ট্রাক, দুইটি ক্যাভার্ডভ্যান, পাঁচটি সিএনজি ও ৯৭টি মোটরসাইকেলসহ মোট ১৫৬টি মামলা হয়েছে।  

ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৩টি বাস, তিনটি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৭২টি সিএনজি ও ২১৫টি মোটরসাইকেলসহ মোট ৪২৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৪টি বাস, ৩৩টি ট্রাক, ৪০টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজিসহ ও ১৪৯টি মোটরসাইকেলসহ মোট ৩৯৫টি মামলা হয়েছে।

অপরদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, একটি ট্রাক, ছয়টি ক্যাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি ও ৬৫টি মোটরসাইকেলসহ মোট ১৭১টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ২২টি বাস, ১৫টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ১৭৬টি মোটরসাইকেলসহ মোট ৩৫৭টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৯টি বাস, ১২টি ট্রাক, ১২টি ক্যাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি ও ১৫৯টি মোটরসাইকেলসহ মোট ৪০৬টি মামলা হয়েছে।  

ট্রাফিক-গুলশান বিভাগে ৫৪টি বাস, ২৫টি ট্রাক, ৩৯টি কাভার্ডভ্যান, ৭৫টি সিএনজি ও ২৬৬টি মোটরসাইকেলসহ মোট ৭৭০টি মামলা হয়েছে।  

এছাড়াও অভিযানকালে ৬৯৮টি গাড়ি ডাম্পিং ও ৩৬৭টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।