রাজধানীতে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১
প্রতীকী ছবি।
রাজধানীর মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে মোহাম্মদপুরের বসিলা ব্রিজের আগের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে স্থানীয় সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের গোলাগুলি এ ঘটনা ঘটে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
তবে কোন বিষয়কে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।