কক্সবাজারে ইয়াবাসহ আটক ১

কক্সবাজারে ইয়াবাসহ আটক ১

প্রতিকি ছবি

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প আমগাছতলা এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ মিজানুর রহমান (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার রাতে কক্সবাজার পৌরসভার বিজিবি ক্যাম্প আমগাছতলা এলাকায় প্রধান সড়কের পূর্ব পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

‎‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল এ তথ্য জানিয়েছেন। ‎‎গ্রেপ্তার মিজানুর রহমান ক•বাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাহিত্যিকা পল্লীর মৌলভী মনজুরের বাড়ির বাসিন্দা।

‎‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ক•বাজার জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানের সময় অটোরিকশার যাত্রী আসনের ওপর থাকা একটি সাদা শপিং ব্যাগ তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। স্কচটেপ ও টিস্যু পেপারে মোড়ানো ১০টি বান্ডেলে এসব ইয়াবা রাখা ছিল। প্রতিটি বান্ডেলে ছিল ১০টি নীল রঙের জিপারলক প্যাকেট। প্রতি প্যাকেটে ২০০ পিস করে মোট ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। প্যাকেটসহ উদ্ধার করা ইয়াবার ওজন ১ কেজি ৯৪০ গ্রাম।
‎‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মোস্তফা সিকদার ইমন বাদী হয়ে মিজানুর রহমানের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।