মাদকে নিমজ্জিত জনগোষ্ঠী নিয়ে স্বপ্নের দেশ গড়া সম্ভব নয়: সামসুজ্জামান সামু
ছবি: সংগৃহীত
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু বলেছেন, সমাজে মাদকের বিস্তার ঘটেছে। দেশে ৮২ লাখ যুবরা মাদকে আসক্ত। এই মাদকে নিমজ্জিত জনগোষ্ঠীকে নিয়ে স্বপ্নের দেশ গড়া সম্ভব নয়। এ থেকে উত্তোরণে শিক্ষার্থীদের বড় ভূমিকা রয়েছে। তাদের মাদক থেকে দূরে রাখা গেলে আমরা একটি শিক্ষিত, দক্ষ মানবসম্পদ হিসেবে তাদের গড়ে তুলতে পারবো।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রবার্টসনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে ‘মাদকদ্রব্যের কুফল ও বাল্যবিবাহ রোধ’ শীর্ষক মতবিনিময় সভা হয়েছে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সামসুজ্জামান সামু বলেন, মাদক সেবন শুরু হয় বন্ধুদের মাধ্যমে। একটি সিগারেটের টান থেকে মাদকসেবন শুরু হলেও তা পরবর্তীতে অন্যান্য মাদকে আসক্তি আনে। মাদকে একটি সম্ভাবনাময় শিক্ষার্থীদের জীবন নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত’ হয় পরিবার, সমাজ ও দেশ। তাই শিক্ষাজীবনে উত্তম বন্ধু নির্বাচন করতে হবে।
মাদকের ভয়াবহতা থেকে শিক্ষার্থীদের রক্ষায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে নগরীর ১১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ। মাসব্যাপী এ কার্যক্রমের অংশ হিসেবে নগরীর ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রবার্টসনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা এনায়েত হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর মো. আসাদুজ্জামান। সভায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের করনীয় নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে মাদকসেবীদের করুণ পরিণতি তুলে ধরেন বক্তারা।
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক আরও বলেন, দেশে বাল্যবিয়ের হার আশঙ্কাজনক হারে বেড়েছে। মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ করা না গেলে মানুষ দারিদ্রের দুষ্টচক্রে আটকে যাচ্ছে। ফলে তাদের পরবর্তী প্রজন্মও ক্ষুধা-দারিদ্রতার শিকার হয়ে নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে। যারা মাদকের সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে হবে। তাহলেই আমরা একটি সুন্দর দেশ গড়তে পারবে