বাগেরহাটে সুপারি গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

বাগেরহাটে সুপারি গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রতিকি ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জে সুপারি গাছ থেকে পড়ে মো. মামুন খান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার মধ্য খাউলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সুপারি গাছ থেকে পড়ে আকস্মিক এই মৃত্যুও ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মামুন খান উপজেলার মধ্য খাউলিয়া গ্রামের মজিবর খানের একমাত্র ছেলে। মামুন খান স্ত্রী, মা ও এক মাস বয়সী ও তৃতীয় শ্রেণিতে পড়ুয়া দুই মেয়ে রয়েছে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সিফাত খান জানান, সোমবার সকালে নিজ বাড়ির সুপারি গাছ সুপারি গাছ ভেঙ্গে পড়ার সময় গুরুতর আহত হন মামুন খান। পরে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে আনা হলে পরীক্ষ নিরিক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করা হয়।