হালদা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

হালদা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রতিকি ছবি

 

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হালদা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার ধলই ইউনিয়নের সেকান্দর পাড়া গোমস্তের পাড়া বাড়ি সংলগ্ন হালদা নদীর অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে নদীতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ দেখতে পান। পরে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের কেউ তাকে চিনতে পারেনি।

হাটহাজারী মডেল থানার এসআই মাসুক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।