চুয়াডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে অনুদানের চেক হস্তান্তর
সংগৃহীত
চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলায় দুঃস্থ, প্রতিবন্ধী, অসুস্থ ও গৃহহীন মানুষের মাঝে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ চেক হস্তান্তর করা হয়।
চুয়াডাঙ্গা সদরের ৪ জন ও আলমডাঙ্গা উপজেলায় ১১ জন উপকারভোগী প্রত্যেককের হাতে ১০ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।
এ সময় প্রধান অতিথি বলেন, আমরা চাই সমাজের পিছিয়ে পড়া জনগণের পাশে দাঁড়াতে। বাংলাদেশের জিডিপি বাড়াতে হলে এ সকল পিছিয়ে পড়া মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে হবে। আগামীতে এমন অনুদান আসলে যাচাই-বাছাই করে উপকারভোগীদের মাঝে তা পৌঁছে দেওয়া হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন, শহর সমাজসেবা অফিসার আবু সাঈদ, জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দার, পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামালসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।