ধানমন্ডিতে যাত্রা শুরু করল অভিজাত ক্যাফে ‘ব্রু স্প্ল্যাশ’

ধানমন্ডিতে যাত্রা শুরু করল অভিজাত ক্যাফে ‘ব্রু স্প্ল্যাশ’

ধানমন্ডিতে যাত্রা শুরু করল অভিজাত ক্যাফে ‘ব্রু স্প্ল্যাশ’।। ছবি সংগৃহীত।

রাজধানীর ধানমন্ডিতে নতুন ঠিকানা পেল কফিপ্রেমী ও আড্ডাপ্রিয়দের জন্য। আধুনিক পরিবেশ, বৈচিত্র্যময় খাবার ও বড় আউটডোর বসার সুবিধা নিয়ে যাত্রা শুরু করেছে অভিজাত ক্যাফে ‘ব্রু স্প্ল্যাশ’ (BREW SPLASH)।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় ধানমন্ডির গ্রিন গ্যালেরিয়া, হাউস-২, রোড-১২, মিরপুর রোডে ক্যাফেটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়। 

প্রতিষ্ঠানটির উদ্যোক্তা জেসিএক্স হসপিটালিটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তার এবং ম্যানেজিং পার্টনার আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। জেসিএক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী জুয়েলের উদ্যোগে সাজানো হয়েছে নতুন এই শাখা।

শতাধিক মানুষের বসার ব্যবস্থা থাকা ক্যাফেটিতে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, প্রশস্ত আউটডোর স্পেস ও আলাদা ধূমপান জোন। কফির মেনুতে এসপ্রেসো, ক্যাপুচিনো, লাটে, মোচা, আইসড কফি ও বিভিন্ন স্বাদের ফ্রোজেন ড্রিংকসের পাশাপাশি রয়েছে চা, জুস ও স্মুদি।

খাবারের তালিকায় রয়েছে তার্কিশ, ফরাসি ও ইংলিশ ব্রেকফাস্ট। এছাড়াও রয়েছে পাস্তা, গ্রিলড চিকেন, স্যান্ডউইচ, র‍্যাপ, ক্রসাঁ ও বিভিন্ন ধরনের বেকারি আইটেম। মিষ্টিপ্রেমীদের জন্য থাকছে চিজকেক, ব্রাউনি, তিরামিসু, ডোনাট ও কুকির মতো নানা আয়োজন।

ক্যাফেটি প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে। সরাসরি গিয়ে খাবারের পাশাপাশি ফুডপান্ডা, ফুডি ও পাঠাওয়ের মাধ্যমে অনলাইনেও অর্ডার করা যাবে।