পুলিশের ৬ কর্মকর্তা বদলি, দায়িত্ব হস্তান্তরের নির্দেশ

পুলিশের ৬ কর্মকর্তা বদলি, দায়িত্ব হস্তান্তরের নির্দেশ

ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন অতিরিক্ত পুলিশ সুপার ও দুজন সহকারী পুলিশ সুপার রয়েছেন। বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ১ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনীকে খুলনা থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে, মো. হান্নানুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) থেকে শিল্পাঞ্চল পুলিশে, ফারজানা ইমরোজকে পিবিআই থেকে ট্যুরিস্ট পুলিশে এবং মোহাম্মদ তয়াছির জাহান বাবুকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) থেকে পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) খুলনায় বদলি করা হয়েছে।

এ ছাড়া সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলমকে লক্ষ্মীপুরের রামগতি সার্কেল থেকে রাজশাহীর গোদাগাড়ী সার্কেলে এবং মো. আলী আর্শাদকে এসআরবি থেকে ঢাকার পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ১ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। অন্যথায় ১০ নভেম্বর থেকে তাঁদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।