ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ছবি: সংগৃহীত

ডেঙ্গু রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার সকালে শহরের জুবলি হল এলাকায় জেলা প্রশাসন এ কর্মসূচি আয়োজন করে। এতে সহযোগিতা করেছে জয়পুরহাট পৌরসভা ও ‘বিডি ক্লিন, জয়পুরহাট’। অভিযানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। 

এছাড়া আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক যাদব সরকার, জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম ও বাদল মিয়া, এবং জেলা বিডি ক্লিন সমন্বয়ক রাকিবুল হাসানসহ অন্যরা।

বক্তারা ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসা-বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

​অভিযান চলাকালে শহরের বিভিন্ন ড্রেন, জলাশয় ও পকেট এলাকা থেকে কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।