হবিগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত

হবিগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত

সংগৃহীত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ জেলা ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে দ্বি-বার্ষিক এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান ও বিনাপ্রতিদ্বন্ধিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্বাস উদ্দিন। 

এছাড়াও নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আহমুদুর রহমান আব্দাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ ও জহিরুল ইসলাম সেলিম। 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির হবিগঞ্জ জেলা ইউনিটের পদাধিকার বলে চেয়ারম্যান জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব। 

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফজলুর রহমান। 

সহকারী নিবাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. কাজল আহমেদ ও অ্যাডভোকেট শিবলী খায়ের।

নির্বাচনের ফলাফল ঘোষণার পূর্বে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আহমেদ আলী মুকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্বাস উদ্দিনের পরিচালনায় বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য,আজীবন সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।