শ্রমিকের ছদ্মবেশে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তার

শ্রমিকের ছদ্মবেশে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তার

ছবি সংগৃহীত।

গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ৩৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।

ধারণা করা হচ্ছে, গ্রেপ্তারকৃত সকলেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী।