কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

প্রতিকি ছবি

 

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মো. লাল মিয়া (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হাঁড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, লাল মিয়া নিজ বাড়িতে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি তুলতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাল মিয়া পার্শ্ববতী ইউনিয়ন মিঠাগঞ্জ গ্রামে মৃত আকছের আলীর ছেলে।  

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ডা. এহসানুল হক জানান, তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নজরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।