হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
ছবি সংগৃহীত।
দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মহাখালীতে ডিবিসি কার্যালয় থেকে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। এ ছাড়া কোনো নির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে কি না, সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ইকবাল সোবহান চৌধুরী দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ছিলেন।