চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ যুবদল নেতা গ্রেফতার

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ যুবদল নেতা গ্রেফতার

প্রতিকি ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে এলজি ও দেশীয় অস্ত্রসহ নওশাদ আলম (২৮) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার শাহেরখালী ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকেল ৫টার দিকে ডিবি পুলিশ তাকে মিরসরাই থানায় হস্তান্তর করে। গ্রেফতার নওশাদ আলম শাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ডিবি পুলিশ নওশাদ আলমকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।