বগুড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিকী ছবি

বগুড়ার ধুনটে শিল্পী খাতুন (৩২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (৩০ সেপ্টেম্বার) বিকেলে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামে এ ঘটনা ঘটে। দু'সন্তানের জননী শিল্পী খাতুন ওই এলাকার কৃষক বাবর আলীর স্ত্রী।

আজ পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী শিল্পী খাতুনের সাথে স্বামী বাবর আলীর ঝগড়া হয়। বিকেলে শিশুসন্তান মাকে ডাকতে গিয়ে তাকে ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজ ঘরের তীরের সাথে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন। বিষয়টি অবগত হওয়ার পর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা পুলিশ।

ধুনট থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।