ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেপ্তার ৬১ জন

ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেপ্তার ৬১ জন

প্রতিকী ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ অভিযান চালিয়ে ৬১ জনকে গ্রেফতার করেছে।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও থানা ১৯, শেরেবাংলা নগর থানা ৮, মোহাম্মদপুর থানা ২০, আদাবর থানা ৪, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ২ ও হাতিরঝিল থানা ৮ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।