ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযান, গ্রেফতার ৮২
প্রতিকি ছবি
বিভিন্ন অপরাধে ৮২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।
গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব ব্যক্তিদের গ্রেফতার করা হয়।
শনিবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানা ১৭, শেরেবাংলা নগর থানা পাঁচ জন, মোহাম্মদপুর থানা ৩৩, আদাবর থানা ১৩, তেজগাঁও শিল্পাঞ্চল থানা সাত জন ও হাতিরঝিল থানায় সাত জন জন।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।