ঝিনুকের মতো খোলা ও বন্ধ করা যাবে এই ফোন
ছবি: সংগৃহীত
নতুন ফোল্ডিং ফোন আনল ইনফিনিক্স। যার মডেল ইনফিনিক্স জিরো ফ্লিপ। এই ফোন ঝিনুকের খোলা ও বন্ধ করা যাবে। ডুয়াল রেয়ার ক্যামেরা (আউটার ক্যামেরা সেটআপ) দেওয়া হয়েছে হ্যান্ডসেটটিতে। সেখানে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর পাওয়া যাবে। সম্প্রতি আন্তর্জাতিক বাজার ফোনটি লঞ্চ হয়েছে।
ইনফিনিক্স এর আগে একটি ফ্লিপ ফোন এনেছিল। এবার আনল জিরো ফ্লিপ মডেল। ইনফিনিক্স জিরো ফ্লিপ ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮০২০ প্রসেসর। এছাড়াও আছে ৬.৯ ইঞ্চির ইনার স্ক্রিন এবং ৩.৬৪ ইঞ্চির কভার ডিসপ্লে।
ডুয়াল রেয়ার ক্যামেরা (আউটার ক্যামেরা সেটআপ) দেওয়া হয়েছে এই ফোল্ডিং ফোনটিতে। সেখানে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর থাকছে। এছাড়াও ইনার স্ক্রিনের উপর হোল পাঞ্চ কাট আউটে সাজানো আছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সর।