সিলেটে সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটে সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ছবি: সংগৃহীত

 

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকার ভারতীয় পণ্যের চালান জব্দ করেছে বিজিবি। বুধবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল এই অভিযান চালায়।

বিজিবি জানায়, বুধবার বাংলাবাজার, দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর সীমান্ত ফাঁড়ির টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, সার্জিক্যাল সামগ্রী, রসুন, গরু, জুস, বিস্কুট, টমেটো, হ্যালোজেন লাইট, পাথরের নেকলেস, কম্বল, গাড়ির টায়ার-টিউব, চকলেট, চিপস, ফল, সুপারি, আলু, নারিকেল, চায়ের কাপ, চা-পাতা, বিড়ি, প্রসাধনীসামগ্রী, হট ক্যারিয়ার, কেডস ও জিপিএস ট্র্যাকার জব্দ করে। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছও আটক করা হয়। আটককৃত চোরাচালান মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ১২ লাখ ৭৯ হাজার ২৪৫ টাকা বলে জানায় বিজিবি।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়।’