ব্রাজিলে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আর্জেন্টিনা ২০২৩ সালে বাংলাদেশের ঢাকায় দূতাবাস খুলতে পারে।আর্জেন্টিনার জন্য বাংলাদেশের একজন রাষ্ট্রদূত আছে। রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা ব্রাজিলে থেকে তার কার্যক্রম পরিচালনা করেন।
কূটনীতি
ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতের বহুমাত্রিক অবদানের কথা অনন্য ইতিহাসের অংশ বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।
বাংলাদেশে সম্প্রতি বিভিন্ন দেশের কূটনীতিকদের নানা মন্তব্য ও কর্মকান্ড নিয়ে রাজনীতি ও কুটনৈতিক মহলে নানা আলোচনা চলছে।গত নভেম্বরে বাংলাদেশের ২০১৮ সালের নির্বাচনে ভোট দেয়া নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। তিনি তার বক্তব্যে গত নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তির প্রসঙ্গটি এনেছিলেন।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল সাম্প্রতিক বিক্ষোভের সময় ইরানের অধিকার লঙ্ঘন পর্যালোচনা করার জন্য সম্প্রতি প্রতিষ্ঠিত ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রধান হিসেবে বাংলাদেশের সারা হোসেনকে নিয়োগ দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজকে ২০২২ ফিফা বিশ্বকাপে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর (এসসিএ) উপ-সহকারী সচিব আফরিন আক্তার বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি ‘সত্যিকারের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার’ হিসেবে দেখে এবং একটি শক্তিশালী সম্পর্কের জন্য আগামী ৫০ বছর কাজ করতে আগ্রহী।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গত ৫০ বছরে বাংলাদেশের উন্নয়ন যাত্রায় থাইল্যান্ডের অব্যাহত সহায়তার প্রশংসা করেছেন। তিনি আঞ্চলিক সংহতির আহ্বান জানান।
মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, ঝুঁকিপূর্ণ রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য তারা জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) সুপারিশ বিবেচনা করবে।
ইন্দো-প্যাসিফিক বিষয়ক ব্রিটিশ মন্ত্রী অ্যান-মারি ট্রেভেলিয়ান বলেছেন, যুক্তরাজ্য বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের মধ্যে যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আগ্রহী।
ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২’ উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে সোমবার দূতাবাস তার বঙ্গবন্ধু মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে।
ইউরোপের সম্ভাবনাময় দেশ রোমানিয়ায় চামড়া, প্লাস্টিক, ফার্মাসিউটিক্যালস পণ্যসহ জনশক্তি রপ্তানি বাড়ানোর সুযোগ দেখছে এফবিসিসিআই।
সোমবার সকালে এফবিসিসিআই কার্যালয়ে সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে রোমানিয়ায় বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরেন দেশটির রাষ্ট্রদূত ডেনিয়েলা সেজনোভ ট্যান।
জাপানের সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) অথবা অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের লক্ষ্যে যৌথ সমীক্ষা কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে।
বাংলাদেশে ব্যাপক বিনিয়োগ করতে জাপানের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন,‘বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি লাভজনক স্থান।
বাংলাদেশে বিরোধী দলের নেতা-কর্মীদের দমনপীড়নের অভিযোগ ওঠায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।
বাংলাদেশে বড় একটি রাজনৈতিক বিক্ষোভের আগে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ওপর সহিংসতার ঘটনার পূর্ণ তদন্তে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস।
গতকাল (বুধবার) রাজধানী ঢাকায় সংঘটিত রাজনৈতিক সহিংসতা নিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। আজ (বৃহস্পতিবার) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতেই উক্ত বিবৃতিটি প্রকাশ করা হয়।