ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মানবজাতি খুব শিগগিরই এই মহামারী কাটিয়ে উঠবে। যোগের একটি সহজাত শক্তি রয়েছে মানুষকে যুক্ত করার।
কূটনীতি
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারতের সাথে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৬ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ৩০ জুন পর্যন্ত ভারতের সাথে স্থলসীমান্ত বন্ধ থাকবে। রবিবার (১৩ জুন) সন্ধ্যায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশে এসে পৌঁছেছে চীনের দেয়া উপহারের ৬ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা। রোববার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ বিমানবাহিনীর দুটি বিমান।
এয়ার সার্ভিসেস বা বিমান পরিষেবা চুক্তি (এএসএ) সই করেছে বাংলাদেশ ও মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়া। স্থানীয় সময় সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় দুই দেশের মধ্যে এ চুক্তি হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রাশিয়া থেকে বাংলাদেশ দ্রুত পাঁচ মিলিয়ন করোনার টিকা ‘স্পুটনিক ভি’ আমদানি করতে আগ্রহী। তিনি বলেন, এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে।
প্রথম দফায় সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দিয়েছিল চীন। এবার আরও ৬ লাখ ডোজ টিকা উপহার দিবে। আগামী ১৩ জুন উপহারের এ টিকা বাংলাদেশে আসবে। শনিবার (৫ জুন) ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ তথ্য জানিয়েছেন।
আজ রবিবার মধ্যরাতে দেশে আসছে জাতিসংঘের টিকাজোট কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজার বায়োএনটেকের টিকার এক লাখ ৬২০ ডোজ । স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ভারতে বাংলাদেশি তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে দুই নারীসহ ছয়জনকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। ভিডিওতে দেখা যায়, ওই নারীকে নির্যাতন করছিলেন অভিযুক্তরা। এমনকী নির্যাতিতার গোপনাঙ্গে বোতল ঢোকাতেও দেখা যায়। পরে ২২ বছর বয়সী ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমৃদ্ধ ভবিষ্যতের জন্য টেকসই এবং প্রকৃতি-ভিত্তিক সমাধানে কমনওয়েলথ অগ্রণী ভূমিকা নিতে পারে এবং তিনি পৃথিবীকে জলবায়ু ঝুঁকির হাত থেকে বাঁচাতে সম্মিলিত লড়াইয়ের আহ্বান জানিয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ২৯ মে থেকে সৌদি আরবে ফ্লাইট পরিচালনা করবে। সংস্থাটি রোববার (২৩ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে।
ইসরাইলকে এখনো স্বীকৃতি না দেয়ায় দেশটির প্রতি বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন।
ফিলিস্তিনের আল-আকসা মসজিদে ইসরাইলি সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানকার জনগণের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে দেশটির রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকে চিঠিও দিয়েছেন শেখ হাসিনা।
টাকা নেয়ার পরও ভারত যখন টিকা দিতে পারচ্ছে না তখন বাংলাদেশ বাধ্য হয়ে বিকল্প দেশ থেকে টিকা আমদানির উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে আগামী ১২ মে চীনের তৈরী ৫ লাখ টিকা আসছে দেশে।
করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে ভারতের সাথে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরো ১৪ দিন বাড়ানো হয়েছে।
এম মাহফুজ আলম, পাবনা : গঙ্গার পানি বন্টনের ভারত-বাংলাদেশ এর মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত পানিবণ্টন চুক্তি মোতাবেক গঙ্গার পানির হিস্যা বাংলাদেশের পেতে সমস্যা হচ্ছে।
যশোর প্রতিনিধি : শুভেচ্ছা উপহার হিসেবে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় ভারতে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রীর অংশ হিসেবে ১০ হাজার রেমডেসিভির পাঠাচ্ছে বাংলাদেশ।