ক্ষমতা ছাড়ার আগে ১৪০ জনের জন্য ক্ষমা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাদের মধ্যে তার সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন রয়েছেন, যার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে।
আমেরিকা
হোয়াইট হাউজ ছাড়ার আগে বিদায়ী ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘আমরা যা করতে এসেছিলাম, সেগুলো তো করেছিই, আরো অনেক কিছু করেছি।’
যুক্তরাষ্ট্রে চার বছরের মেয়াদ শেষে বিদায় নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসাথে নতুন প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হতে যাচ্ছে জো বাইডেনের। তার সাথে শপথ নেবেন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস।
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে আজ বুধবার শপথ নেবেন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের সবেক প্রেসিডেন্ট রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে তিনি নির্বাচিত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল কমপ্লেক্স সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। ভবনটির কাছাকাছি একটি সেতুতে আগুন লাগার পর এটি বন্ধ করা হয়।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বুধবারের ক্ষমতাগ্রহণকে সামনে রেখে ছুটির দিন রোববার সহিংস বিক্ষোভ-প্রতিবাদ হওয়ার আশঙ্কায় দেশটির রাজধানী ওয়াশিংটনসহ ৫০টি অঙ্গরাজ্যেই বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তার উত্তরসূরী কমালা হ্যারিসকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সন্ত্রাসী হামলার প্রতিবাদে দেশটির হেলথ এন্ড হিউম্যান সার্ভিসের মন্ত্রী আ্যলেক্স এজার পদত্যাগ করেছেন।
নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ নেয়ার দিন বুধবার সকালেই ওয়াশিংটন ছেড়ে যাবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে মঙ্গলবার চলে যাওয়ার পরিকল্পনা করেছিলেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট।
প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন আরেকটি রূপ শনাক্ত হয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। ইতোমধ্যে নতুন এই রূপটিতে আক্রান্ত চারজনকে জাপানে শনাক্ত করা হয়েছে, যারা ব্রাজিল থেকেই জাপানে গিয়েছিলেন
কোভিড ও দেশটির ভঙ্গুর অর্থনীতি কাটিয়ে উঠতেই দায়িত্ব গ্রহণের আগ মুহূর্তে মার্কিনিতের চমকে দিয়ে তার পরিকল্পনার কথা জানালেন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ১.৯ ট্রিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজের পরিকল্পনা ঘোষণা করেন তিনি।
শেষ বেলায় অভিশংসনের মুখে পড়ে এমনিতেই বিপর্যস্ত রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর একের পর এক সামাজিক যোগাযোগ মাধ্যমও তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে। সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলের ওপর আক্রমণে প্ররোচিত করে বিদ্রোহের উৎসাহ যোগানোর অভিযোগ তোলেন।
প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ আর মাত্র ৮ দিন। কিন্তু সেই মেয়াদ শেষ হওয়ার আগেই ক্যাপিটলে হামলার কারণে অভিশংসনের মুখে পড়ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মিসৌরিতে অন্তঃসত্ত্বা নারীকে শ্বাসরোধ করে হত্যা এবং তার পেট কেটে গর্ভের শিশুকে অপহরণ করার অভিযোগে বুধবার ক্যানসাসের এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে মার্কিন সরকার
এবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব চ্যানেল সাময়িকভাবে বন্ধ করা হল। ইউটিউবে সম্প্রতি ট্রাম্পের একটি ভিডিও ঘিরে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কায় দ্রুত সেই ভিডিওটি মুছে দেওয়া হয় কর্তৃপক্ষ।