সাবেক সতীর্থ মিচেল জনসনের তীব্র সমালোচনার জবাবে অবশেষে মুখ খুললেন ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন টেস্টের সিরিজ দিয়েই এই সংস্করণকে বিদায় জানানোর ঘোষণা আগেই দিয়েছেন অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ ওপেনার।
- শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় বার্সেলোনার
- * * * *
- জুনিয়র দলেও ব্যর্থতা নিয়ে ফিরে যাচ্ছেন ক্রুইফ
- * * * *
- জীবাশ্ম জ্বালানির উল্লেখ না থাকায় ভেস্তে গেল কপ-৩১ সম্মেলনের চুক্তি
- * * * *
- ২০০ মেগাপিক্সেল লেইকা ক্যামেরা নিয়ে আসছে শাওমি ১৮, প্রি-অর্ডার শুরু
- * * * *
- ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব পায়নি ইসলামী ব্যাংক
- * * * *
ক্রিকেট
২০১৪ সালে দুর্নীতি বিরোধী নীতিভঙ্গের জন্য সব ধরনের ক্রিকেট থেকে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) লু ভিনসেন্টকে নিষিদ্ধ করেছিল। তার প্রায় দশ বছর পর সাবেক কিউই ক্রিকেটার আজীবন নিষেধাজ্ঞা প্রত্যাহার করল বোর্ডটি।
বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ঢাকা টেস্টের তৃতীয় দিন আজ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বল হাতে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন রবি বিষ্ণই। প্রথমবারের মতো এই সংস্করণে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন ভারতের তরুণ লেগ স্পিনার।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো উন্মোচন করলো আইসিসি। লোগোর নকশায় দুই আয়োজক ওয়েস্ট ইন্ডিজের পামগাছ ও যুক্তরাষ্ট্রের ডোরা কাটা রঙিন ফিতা রাখা হয়েছে।
মোহাম্মদ আমিরের তোপের মুখে অল্প রানের পুঁজি পায় দ্য চেন্নাই ব্রেভস। সেটা তাড়া করতে নেমে শুরুতে বিপদে পড়লেও সহজেই সেটা টপকে যায় নিউইয়র্ক স্ট্রাইকার্স।
মাত্র ১৭২ রান। টেস্টের প্রথম ইনিংসে এই রানে অলআউট হওয়া দলের পক্ষে বাজি ধরা কঠিনই। তবে এই রানকে পুঁজি করে দলের বোলাররা প্রতিপক্ষের ব্যাটারদের ওপর যে তোপ দাগলেন, তাতে নতুন করে আশার আলো দেখাই যায়।
নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে আগে ব্যাটিংয়ে নেমে ভীষণ বিপদে পড়ে বাংলাদেশ। হতশ্রী ব্যাটিংয়ে প্রথম ইনিংসে দুইশ’র নিচে গুটিয়ে যাবার শঙ্কা নিয়ে প্রথম দিনের চা-বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। ফলে দ্বিতীয় সেশন শেষেই উঁকিঝুঁকি দেয় অলআউটের শঙ্কা। শেষ পর্যন্ত ১৭২ রানেই গুটিয়ে গেছে টাইগাররা।
কয়েক বছর যাবত দেশের সেরা করদাতার তালিকায় রয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এবার সেই তালিকায় যেগি দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
আগে ব্যাটিং করে খুব বড় সংগ্রহ পায়নি নিউইয়র্ক স্ট্রাইকার্স। তবে বোলাররা সেই রানকেই প্রতিপক্ষের জন্য পাহাড়সম করে তুললো। আর তাতে নিউইয়র্ক পেলো বড় জয়।
ইনজুরির কারণে বিশ্বকাপে খেলা হয়নি তামিম ইকবালের। বিশ্বকাপের পরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টেও খেলা হচ্ছে না তার। যাবেন না নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ খেললেও।
বিশ্বকাপ চলাকালীন ক্রিকেটার নাসুম আহমেদকে শারীরিক হেনস্থার অভিযোগ উঠেছিল কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে। প্রথমে ঐ ক্রিকেটারের নাম না জানা গেলেও আস্তে আস্তে সামনে আসে নাসুমের নাম।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মত টেস্ট সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামছে স্বাগতিক বাংলাদেশ।
আরেকটি আইপিএল আসরের তোড়জোড় শুরু করেছে ভারত। অর্থের ছড়াছড়ি ও চাকচিক্যময় এই ফ্র্যাঞ্চাইজি আসরে বিশ্বের নামি তারকারাও খেলতে মুখিয়ে থাকেন। যার প্রমাণ মেলে ৭৭ স্লটের বিপরীতে ১১৬৬ জন ক্রিকেটারের নাম জমা দেওয়ার নজির।
ব্যাট হাতে রান না পেলেও অধিনায়ক ‘কোটায়’ ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলেছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার টেম্বা বাভুমা। তবে বিশ্বকাপ পরবর্তী ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজে ডানহাতি এই ওপেনারকে বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট। তার সঙ্গে বিশ্রামে আছেন পেসার কাগিসু রাবাদা।
আইসিসি বিশ্বকাপ চলাকালে জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদকে চড় মারার অভিযোগ তদন্ত চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি সংসদ সদস্য নাজমুল হাসান পাপনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।