চট্টগ্রামের চন্দনাইশে বৈলতলী গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পে ঘরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নুর হোসেন (৩০) নামে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আদ্-দ্বীনের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
- * * * *
- জাতিসংঘের অনুসন্ধান : ফিলিস্তিনিদের নির্মূলে ইসরায়েলের টার্গেট শিশুরা
- * * * *
- কংগ্রেসের কাছে ট্রাম্প ৮৭৬০ কোটি ডলার চাইলেন
- * * * *
- হরমুজ প্রণালিতে অস্থায়ী রুট চালু করেছে ওমান
- * * * *
- লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা
- * * * *
অপরাধ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে ৩৫৫ পিস ইয়াবাসহ মো. জাহিদ (৩৮) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছেন। তিনি শিবগঞ্জের উজিরপুর ইউনিয়নের উত্তর উজিরপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে।
বাগেরহাটের মোরেলগঞ্জ থানার অস্ত্র ও মাদক মামলায় মোট ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইমরান সরদারকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬।
সিলেটের বিশ্বনাথে ছিনতাই মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টায় উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই সাজাপ্রাপ্ত আসামি হলেন উপজেলার লামাকাজি ইউনিয়নের দোকানিপাড়া গ্রামের বাসিন্দা শামছুল ইসলাম (৪৫)।
কক্সবাজারের টেকনাফ সীমান্তের বহুল আলোচিত শীর্ষ স্থানীয় মানবপাচারকারী আবদুল আলী আবারো গ্রেপ্তার হয়েছেন। কোস্টগার্ড সদস্যরা রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। এর মধ্যে ১০টি রয়েছে মানবপাচারের এবং অন্যগুলো ইয়াবা পাচারসহ বিভিন্ন অভিযোগ সংক্রান্ত।
রাজধানীর ফার্মগেট ও পূর্ব রাজাবাজার এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে আরিফুর রহমান হৃদয় (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আটক হৃদয় পিরোজপুর জেলা ছাত্রলীগের কর্মী।
আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামি সাইদুল মোল্ল্যাকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। সাইদুল মোল্ল্যা টঙ্গাবাড়ি এলাকার সিরাজ মাষ্টারের ছেলে।
এক মানসিক ভারসাম্যহীন তরুণী নবজাতক নিয়ে এদিক-সেদিক ঘুরছেন আর এর মধ্যেই আরেক মানসিক ভারসাম্যহীন নারী ধর্ষণের শিকার হয়ে নিখোঁজ রয়েছেন। এমন ঘটনা দুইটি ময়মনসিংহের নান্দাইলের ভিন্ন জায়গার। গত বৃহস্পতিবার একটি বাজারে গভীর রাতে ধর্ষণের শিকার ওই নারী এখন নিখোঁজ রয়েছেন। এ নিয়ে শনিবার (১১ অক্টোবর) সকালে এলাকার লোকজন সালিস বসালেও অভিযুক্ত না আসায় ফের সালিসের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
রাউজানের বাগোয়ান ইউনিয়নে ইরফাত হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
গাজীপুরের কালিযাকৈরে চন্দ্রা এলাকায় বৃহস্পতিবার রাতে একটি আবাসিক হোটেলে নিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণের কারণে এক তরুণীর (১৭) মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফটিকছড়ির ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নে আলোচিত কামরুল হাসান কাউসার (২১) হত্যা মামলার প্রধান আসামি করা হয়েছে নিহতের মা হামিদা বেগমকে। নিহত কাউসারের নানী ফরিদা বেগম বাদী হয়ে ভূজপুর থানায় নিজ মেয়েকে (হামিদা বেগম) নাতি হত্যার প্রধান আসামি করে মামলা দায়ের করেন।
বিমানবন্দরে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকায় মারিখালী সেতুর ওপর বুধবার ভোরে বিদেশ যাত্রীর গাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল ছুরিকাঘাত করে এনামুল হক (৪৯) নামের গ্রীস প্রবাসীর সঙ্গে থাকা নাগরিকত্ব কার্ড, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ডাকাতিতে বাধা দেওয়ায় ডাকাত দল প্রবাসী এনামুল হক ও গাড়ি চালক আবু মুসাকে ছুরিকাঘাতে আহত করে।
যশোর প্রতিনিধি:: যশোরে ইয়াবা ব্যবসায় বাধা দেওয়ায় চঞ্চল হোসেন (৩০) নামে এক যুবক খুন হয়েছে। এ সময় তার বাবা মধু গাজীকে (৫২) ছুরিকাঘাতে জখম করা হয়।
রাজধানীর আফতাবনগর এলাকায় অভিযান চালিয়ে সাত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেত্রী লাজলী আক্তার লাবণ্য চৌধুরীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) স্মাগলিং অ্যান্ড ফেক কারেন্সি টিম।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নুরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
গাজীপুরের কালিয়াকৈরে যৌথ বাহিনীর অভিযানে ঘরের মেঝে ও জঙ্গল থেকে ১৫ হাজার লিটার চোলাই মদ জব্দ করে প্রকাশ্যে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া মদ তৈরিতে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে।