অপরাধ

সিদ্ধিরগঞ্জে র্যা বের ওপর হামলা করে ডাকাত সরদারকে ছিনিয়ে নিল সহযোগীরা!

সিদ্ধিরগঞ্জে র্যা বের ওপর হামলা করে ডাকাত সরদারকে ছিনিয়ে নিল সহযোগীরা!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডাকাত সরদার সাবেহ আলীকে (৩৮) আটকের পর তার সহযোগীরা র‌্যাব সদস্যদের উপর হামলা করে ছিনিয়ে নিয়েছে। এ সময় সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন র‌্যাবের ৩ সদস্যসহ ৪ জন।

মুচলেকায় ছাড়া পাওয়া সেই ‘সমন্বয়ক’ আবার চাঁদাবাজির অভিযোগে আটক

মুচলেকায় ছাড়া পাওয়া সেই ‘সমন্বয়ক’ আবার চাঁদাবাজির অভিযোগে আটক

‎রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকার একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বিসহ (২৮) চারজনকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল রবিবার রাত ৯টায় তাদের আটক করা হয়। সাইফুল ইসলাম এর আগেও চাঁদাবাজির অভিযোগে আটক হন। সে সময় তাকে থানা থেকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেন জাতীয় নাগরিক পার্টির নেতা হান্নান মাসউদ।

কেরানীগঞ্জে ভারতীয় মেডিক্যাল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে ভারতীয় মেডিক্যাল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আদ-দ্বীন মেডিক্যাল কলেজের ছাত্রী হোস্টেল থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, নাকি অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হয়েছে, তার তদন্ত চলছে। পুলিশ বলছে, নিহত শিক্ষার্থীর নাম নিদা খান (১৯)। তিনি ভারতের রাজস্থানের সুলতানপুরের ৭ নম্বর ওয়ার্ডের ত্রিপুরা দেলোয়ার এলাকার আবদুল আজিজ খানের মেয়ে।

ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় এএসপির গ্রেফতার চাইছেন ঢাকায় কর্মরত এক নারী

ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় এএসপির গ্রেফতার চাইছেন ঢাকায় কর্মরত এক নারী

বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ, প্রতারণা ও হত্যাচেষ্টার অভিযোগে তিনটি মামলা দায়ের হলেও বহাল রয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার শ্যালক কিশোরগঞ্জের ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুস সাকিব। তাকে এখনো গ্রেফতার করা হয়নি। এমনকি জামিন না নিয়েই তিনি পুলিশ বাহিনীতে দায়িত্ব পালন করে চলেছেন— এসব অভিযোগ তুলে তাকে দ্রুত দায়িত্ব থেকে সরিয়ে গ্রেফতারের দাবি জানিয়েছেন এক নারী।

ঝিনাইদহের মহেশপুরে ৪ স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি গ্রেফতার

ঝিনাইদহের মহেশপুরে ৪ স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি গ্রেফতার

ঝিনাইদহের মহেশপুরে ৪টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার বিকেল ৩টার দিকে কালীগঞ্জ-জীবননগর সড়কের কাকিলাদাড়ী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৩ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৭৭৬ টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ঢাবি ছাত্রীকে ধর্ষণের ভিডিও অপপ্রচার: পুলিশ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ঢাবি ছাত্রীকে ধর্ষণের ভিডিও অপপ্রচার: পুলিশ

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে।

কালীগঞ্জে প্রতিবাদ করায় প্রাক্তন স্ত্রীকে বেধড়ক মারধর, অতঃপর..

কালীগঞ্জে প্রতিবাদ করায় প্রাক্তন স্ত্রীকে বেধড়ক মারধর, অতঃপর..

ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিবাদ করায় প্রাক্তন স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বাচ্চু মিয়া নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী টুনি খাতুন। বৃহস্পতিবার(২৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের নদীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার লুট

ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার লুট

গাজীপুরের কালিয়াকৈরে গ্রামীণ জুয়েলার্সের মালিক স্বর্ণ ব্যবসায়ী দুলাল পালকে কুপিয়ে স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাপাইর ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। 

বরগুনায় কাগজে-কলমে ঠিকঠাক, বাস্তবে ভিজিডির চাল কম দিচ্ছেন

বরগুনায় কাগজে-কলমে ঠিকঠাক, বাস্তবে ভিজিডির চাল কম দিচ্ছেন

বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) কর্মসূচির চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। সরকার নির্ধারিত প্রতি অসচ্ছল পরিবারের জন্য ৩০ কেজি চাল বরাদ্দ থাকলেও, বাস্তবে তাদের হাতে পৌঁছেছে মাত্র ২২ থেকে ২৩ কেজি। 

খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতার বিক্ষোভ

খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতার বিক্ষোভ

খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে সেনাবাহিনীর সহায়তায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত  মঙ্গলবার রাতে জেলা সদরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। 

এ ঘটনার প্রতিবাদে আগামীকাল জেলায় আধাবেলা সড়ক অবরোধ ডাক দিয়েছে জুম্ম ছাত্র-জনতা নামের একটি সংগঠন।

ঢাকা উত্তর সিটির কাউন্সিলর হাজেরা খাতুন গ্রেপ্তার

ঢাকা উত্তর সিটির কাউন্সিলর হাজেরা খাতুন গ্রেপ্তার

রাজধানীর গুলশান থানা এলাকা থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর হাজেরা খাতুন ওরফে নার্গিসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অর্ধকোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জামসহ ৯ ডাকাত গ্রেপ্তার

অর্ধকোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জামসহ ৯ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনীতে নির্মাণাধীন ডিপিডিসির বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের গ্যাং লিডার লিটনসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার দুপুরে র‍্যাব-১১’র অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

কক্সবাজারে শিক্ষিকাকে ধর্ষণ মামলায় তিন যুবকের যাবজ্জীবন

কক্সবাজারে শিক্ষিকাকে ধর্ষণ মামলায় তিন যুবকের যাবজ্জীবন

কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ মামলায় তিন যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।