টানটান উত্তেজনা। সেয়ানে সেয়ানে লড়াই। দুই কোচের মগজাস্ত্রের লড়াই। চলতি ইউরোর প্রথম ‘বড় ম্যাচ’ থেকে যা যা প্রত্যাশিত ছিল, সবটাই উপহার পেলেন ফুটবলপ্রেমীরা। ফ্রান্স বনাম জার্মানি। এবারের ইউরোর প্রথম হেভিওয়েট লড়াইয়ে শেষ হাসি হাসল ফ্রান্স। সৌজন্যে হুমেলসের বিশ্রী আত্মঘাতী গোল।
ফুটবল
মেসির দুর্দান্ত ফ্রি কিকে লিড। কিন্তু দ্বিতীয়ার্ধে এক পেনাল্টি সব ওলটপালট করে দিলো। তারপরও আর্জেন্টিনা আক্রমণ করে গেলে মুহুর্মুহ। কিন্তু জয়সূচক গোলের দেখা মিলল না। চিলির সঙ্গে ড্র করে কোপা আমেরিকার মিশন শুরু করেছে আর্জেন্টিনা।
সোমবার রাতে উদ্বোধনী ম্যাচে খর্ব শক্তির ভেনিজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে সেলেকাও শিবির। সহজ জয়ে কোপা মিশনের শুভ সূচনা করল ব্রাজিল। ব্রাসিলিয়ার মানে গারিঞ্চায় ‘এ’গ্রুপের ম্যাচে মার্কিনিয়োস দলকে এগিয়ে নেয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার।
আতঙ্ক ভর করলেও শেষ পর্যন্ত বিপদমুক্ত ক্রিশ্চিয়ান এরিকসন। গোটা ফুটল বিশ্ব স্বস্তির নিঃশ্বাস ফেলল। শনিবার ইউরো কাপের ফিনল্যান্ড বনাম ডেনমার্ক ম্যাচের ৪৩ মিনিটের মাথায় মাঠের মধ্যে সংজ্ঞাহীন হয়ে পড়েন ডেনমার্কের মিডফইল্ডার ক্রিশ্চিয়ান এরিকসন।
শুরু হল ইউরো কাপ। প্রথম ম্যাচে তুরস্কের বিরুদ্ধে সহজ জয় পেল ইটালি। ৩-০ গোলে জিতল তারা।প্রথমার্ধ গোল শূন্য ভাবেই শেষ হয়।
লাতিন আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের শিরোপা কোপা আমেরিকার জন্য ২৪ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল কোচ তিতে
বারানকুইলাতে মিগুয়েল বোর্হার স্টপেজ টাইমের চতুর্থ মিনিটের গোলে দুই গোলে পিছিয়ে থেকে আর্জেন্টিনার সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিক কলম্বিয়া।
ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমার্ধ ভালোভাবে সামাল দিলেও দ্বিতীয়ার্ধে বাংলাদেশের কপাল পুড়েছে। ২-০ গোলের ব্যবধানে হেরেছে লাল-সবুজের পতাকাবাহীরা।
বিশ্বকাপের বাছাই পর্বে শনিবার অনায়াসে জিতল ব্রাজিল। ইকুয়েডরকে তারা হারিয়ে দিল ২-০ ব্যবধানে। ইকুয়েডরের বিরুদ্ধে প্রথমার্ধে গোল করতে পারেনি ব্রাজিল। দ্বিতীয়ার্ধে সেলেসাওদের এগিয়ে দেন রিচার্লিসন। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান নেইমার।
প্রথমার্ধে আফগানিস্তানের আক্রমণ সামলাতেই ব্যস্ত ছিল বাংলাদেশ। যদিও গোল হজম করেনি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই পিছিয়ে পড়ে লাল-সবুজ জার্সিধারীরা। ৮৩ মিনিট পর্যন্ত ছিল ১-০ ব্যবধানে পিছিয়ে। কিন্তু গোল শোধে মরিয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে অপেক্ষাকৃত গোছানো ফুটবল খেলেছে। শেষভাগে এসে তো দেখার মতো বেশ কয়েকটি আক্রমণও করেছে। যার ফল এসেছে ৮৪ মিনিটের গোলে।
বার্সেলোনার হয়ে সারা মৌসুমজুড়ে গোল করেছেন। অবশ্য, তবুও ক্লাবকে লা লিগা জেতাতে পারেননি লিওনেল মেসি। এবার দেশের জার্সিতেও গোল পেলেন এলএম টেন। তা সত্ত্বেও জয় পেল না আর্জেন্টিনা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে চিলির কাছে ১-১ গোলে আটকে গেল আর্জেন্তিনা। মেসিদের জিততে দিলেন না অ্যালেক্সিস স্যাঞ্জেজ। প্রথমার্ধে তাঁর গোলেই ম্যাচে সমতা ফেরায় চিলি।
শুরু হতে যাচ্ছে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের খেলা। শুক্রবার (৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে নামবে আর্জেন্টিনা। ঘরের মাঠে নিজেদের পঞ্চম ম্যাচে তাদের প্রতিপক্ষ চিলি।
আর্জেন্টিনায় হচ্ছে না কোপা অ্যামেরিকা টুর্নামেন্ট। সাউথ অ্যামেরিকান ফুটবল কনফেডারেশন এই সিদ্ধান্ত নিয়েছে। প্রতিযোগিতা শুরু হতে বাকি ছিল আর ১৩ দিন
ভিসেন্তে দেল বস্কের টিকিটাকা ক্লাব ফুটবলে সফলভাবে কার্যকর হয়েছিল তাঁর হাত ধরে। আবার আধুনিক ফুটবলে ‘ফলস নাইনে'র সবচেয়ে সফল প্রয়োগও বোধহয় তিনিই করেছে। ২০০৮-০৯ এবং ২০১০-১১ বার্সাকে দু’বার চ্যাম্পিয়ন্স লিগে দেওয়া সেই পেপ গার্দিওলা। শনিবার এস্তাদিও দো দ্রাগাও-তে কীভাবে এতবড় ভুলটা করলেন, ভেবে কুল-কিনারা পাচ্ছেন না রিও ফার্দিনান্দ, জো কোল, জোলেওন লেসকটরা।
কেই হাভার্টজের একমাত্র গোলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে ১-০ ব্যবধানে পরাজিত করে শিরোপা জিতেছে চেলসি। পোর্তোর এস্তাদিও ডো ড্রাগাওর মাঠে অনুষ্ঠিত ফাইনালে বিরতির তিন মিনিট আগে জয়সূচক গোলটি করেন জার্মান তারকা হাভার্টজ।
রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জিনেদিন জিদান। বুধবার (২৬ মে) সকালে রিয়াল ম্যানেজমেন্টকে জিজু জানিয়ে দিলেন তিন আর থাকছেন না।