অন্যান্য

রংপুরে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন: অভিযুক্ত জামায়াত নেতা বললেন, ‘একটু শাসন করা হয়েছে’

রংপুরে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন: অভিযুক্ত জামায়াত নেতা বললেন, ‘একটু শাসন করা হয়েছে’

রংপুরের পীরগঞ্জে স্থানীয় জামায়াতে ইসলামির নেতার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগে এক কিশোরকে গাছে বেঁধে রাতভর নিষ্ঠুর নির্যাতন করার অভিযোগ উঠেছে। গত শনিবার রাত ১০টার দিকে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের সুজারকুঠি নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক।এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা!

২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা!

মাগুরায় কোটি টাকার ভুতুড়ে বিদ্যুৎ বিলের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নোয়াখালীর চাটখিলে একটি সাধারণ আবাসিক পরিবারে এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ১ লাখ ১০ হাজার টাকা। ৮টি এনার্জি বাল্ব, ২টি ফ্যান, ১টি ফ্রিজ ও ১টি আইপিএস চালিয়ে যেখানে মাসে গড়ে ১ হাজার ৩০০ টাকার মতো খরচ হতো, সেখানে হঠাৎ এমন আকাশচুম্বী বিল আসায় হতবাক ও ক্ষুব্ধ ভুক্তভোগী পরিবার এবং স্থানীয় বাসিন্দারা।

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেফতার

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেফতার

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে রাজধানীর বনানী থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার

পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার

পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল বহনের কারণে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

এ দুর্ঘটনায় শংকর বেপারী নামের এক ব্যক্তির ৮ বছরের শিশু কন্যা নিহত ও তার স্ত্রী নিখোঁজ হয়েছেন। 

সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুই বাসের প্রতিযোগিতায় সড়কে প্রাণ গেল ২ জনের

দুই বাসের প্রতিযোগিতায় সড়কে প্রাণ গেল ২ জনের

টাঙ্গাইলের কালিহাতীতে অন্য একটি বাসের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে সজোরে ধাক্কা লেগে বাসের সুপারভাইজারসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর পৌলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

মিরসরাইয়ে ১২ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার, ইকোপার্কের বনে অবমুক্ত

মিরসরাইয়ে ১২ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার, ইকোপার্কের বনে অবমুক্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রায় ১২ ফুট লম্বা ও ৩০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের উপস্থিতিতে দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া ইকোপার্কের বনে সাপটিকে অবমুক্ত করা হয়।

মোটরসাইকেল চোরচক্রের ছয়জন গ্রেপ্তার

মোটরসাইকেল চোরচক্রের ছয়জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা সঙ্গবদ্ধ অপরাধ চক্রের সদস্য।

 

নিহতদের ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের দীর্ঘ অপেক্ষা

নিহতদের ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের দীর্ঘ অপেক্ষা

একদিকে হাসপাতালের মর্গে পড়ে আছে আগুনে পুড়ে যাওয়া ১০ পর্যটকের মরদেহ, অন্যদিকে প্রিয়জনের খোঁজে স্বজনদের দীর্ঘ অপেক্ষা। কেউ অপেক্ষা করছেন স্ত্রীকে ফিরে পাওয়ার আশায়, কেউ সন্তান কিংবা পরিবারের অন্য সদস্যের পরিচয় নিশ্চিত হওয়ার প্রতীক্ষায়।

ডেমরায় পিকআপ ভ্যানের চাপায় অজ্ঞাত নারী নিহত

ডেমরায় পিকআপ ভ্যানের চাপায় অজ্ঞাত নারী নিহত

রাজধানীর ডেমরায় সুলতানা কামাল সেতুর ওপর পিকআপ ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। নিহত ওই নারীর বয়স আনুমানিক ৫৫ বছর।

রোববার (১৯ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে। 

জগদীশ চৌধুরীর দুই চোখের কর্নিয়ায় আলো দেখবেন দুই অন্ধ ব্যক্তি

জগদীশ চৌধুরীর দুই চোখের কর্নিয়ায় আলো দেখবেন দুই অন্ধ ব্যক্তি

জগদীশ চৌধুরীর (৬০) দান করা দুইটি চোখের কর্নিয়া দিয়ে দুই অন্ধ ব্যক্তি ফিরে পাবেন তাদের দৃষ্টিশক্তি, দেখতে পাবেন পৃথিবীর আলো, রং-রূপ ও সৌন্দর্য। গত মঙ্গলবার সকালে জগদীশ চৌধুরী চট্টগ্রামে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তার চক্ষুদানের শেষ ইচ্ছা পোষণ করে গিয়েছিলেন। সে অনুযায়ী পরিবারের সদস্যদের সার্বিক সহযোগিতায় সন্ধানী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ইউনিট টিম জগদশী চৌধুরীর দুই চোখের কর্নিয়া সংগ্রহ করে।

আলীকদমে পিকআপ উল্টে নিহত ১

আলীকদমে পিকআপ উল্টে নিহত ১

বান্দরবানের আলীকদম উপজেলায় কলাবোঝাই একটি পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ঢালু সড়ক থেকে নিচে পড়ে গিয়েছে। এতে একজন নিহত এবং কলার মালিক ও চালক-হেলপারসহ তিনজন আহত হয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) রাত ৮টায় উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ম্যানথাক ম্রো পাড়া-সংলগ্ন নাইক্ষ্যংছড়ি টপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ধর্মীয় উৎসব শিশুদের নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেয়: ডেপুটি স্পিকার

ধর্মীয় উৎসব শিশুদের নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেয়: ডেপুটি স্পিকার

ধর্মীয় উৎসব শিশুদের নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার অঙ্গীকারও করেন তিনি।

মৃত ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা, পরিবার বলছে ‘মৃত্যু নিয়ে তামাশা’

মৃত ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা, পরিবার বলছে ‘মৃত্যু নিয়ে তামাশা’

ময়মনসিংহের ভালুকায় মারা যাওয়ার প্রায় এক বছর পর এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনা জানাজানির পর আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী পরিবার বলছে, এটি ‘মৃত্যু নিয়ে তামাশা’ ছাড়া আর কিছু নয়। 

ডেঙ্গু-মশা ও জলাবদ্ধতা মোকাবিলায় ঢাকার ২০ জোনে বিশেষ কমিটি

ডেঙ্গু-মশা ও জলাবদ্ধতা মোকাবিলায় ঢাকার ২০ জোনে বিশেষ কমিটি

ঢাকার জলাবদ্ধতা নিরসন, মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২০টি জোনে বিশেষ তদারকি কমিটি গঠন করা হচ্ছে। এসব কমিটির নেতৃত্বে থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পর্যায়ের কর্মকর্তারা।

মাল্টিমিডিয়া সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সমঝোতা চুক্তি

মাল্টিমিডিয়া সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সমঝোতা চুক্তি

মাল্টিমিডিয়া সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে অরোরা স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)।